রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয়হোস্ট নিউজ-১ ডেমো নিউজ টু

অনলাইন ডেস্ক ।। প্রকাশিত: রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ৩:০৪ পিএম
জাতীয়হোস্ট নিউজ-১ ডেমো নিউজ  টু
google news দৈনিক নিউজ পোর্টাল এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

আমি খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে রিয়া। আজ আমার অষ্টম মঙ্গলা। মনটা আমার বেশ খুশি খুশি এটা কখনোই বলতে পারবো না। না, আপনারা যা ভাবছেন ভুল। আপনারা বলবেন বিয়েটা তো আমি নিজেই নিজের ইচ্ছেয় করেছি তাহলে আপত্তিটা কোথায়?

যেটুক খুশি আমায় দেখছেন সেটা আমি বাপের বাড়ি যাচ্ছি বলে শুধু মনটা খুশি। কিন্তু আগামী পরশু আমি আর আমার বর বাবাজীবন যাচ্ছি প্রথমবার একসাথে ঘুরতে থুড়ি মধুচন্দ্রিমা যাপনে। তাই এতো চিন্তা। আসলে অভি আমার ফোনে কথা বলছে না ঠিক মতো সেই বিয়ে দিন থেকে। অথচ ওর কথা বিয়েটা আমি করলাম।

ও হ্যাঁ ভুলেই গেছি, আপনাদের সাথে তো আমার বরের এখনো পরিচয় করাইনি। আমার বর বুবাই দা। আমাদের পরিচয় প্রায় সাত বছর হতে চলল। সেই যখন ক্লাস নাইন আমি যাচ্ছিলাম ঝড়ের বেগে সাইকেল চালিয়ে টিউশন পড়তে। তখন আমি সাইকেল চালানোতে ছেলেদেরও হার মানাই। তো সেই ঝড়ের বেগের সাইকেল এ ধাক্কা লাগলো এক শান্ত সৌম্য নিরীহ ছেলের। সেই ছেলেটিই এই আমার পতিদেব মিস্টার মানব মন্ডল। বিদেশে চাকরি করে কিছু পয়সা-করি করে আজ আমাকে বিয়ে করে জীবনে সবচেয়ে বড় কিছু পাওয়া হয়ে গেছে বলে দাবি করছে।

আজকাল বুবাই হাসতে হাসতে বলে “ধাক্কাটা সেদিন শরীরে লেগেছিল না হৃদয়ে কে জানে”। যাক গে ওর কথা বাদ দিন। তো সেই ঘটনার পর অনেক ওঠানামা আর ভুল বোঝাবুঝি ঠিক বোঝাবুঝির পর আজ আমাদের অষ্টম মঙ্গলা। সে গল্প না হয় আর এক দিন করব। ফিরে আসি আজকের দিনে। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি অভি সাথে হানিমুন যাবো পাহাড়ে। আমার এই ‘আপাত শান্ত মনের দুরন্ত’ বর কে নিয়ে একটু ঘুরতে যাবো।

কিন্তু অভি ফোন ধরছে না কেন? ও বলেছিলো দার্জিলিং যে হোটেলটা ও বুকিং করেছে সেটা ওর বিশেষ জানাশোনা। বুবাই এর গল্পটি ওখানে শেষ করে আমি ওর সম্পত্তিতে রাজ করবো। আমি রাজি হয়ে গিয়েছিলাম কিন্তু এখন মনটা মানছে না। একটা মানুষের জীবন শেষ করে দেবো, লোকটা তো আমাকে পাগলের মতো ভালোবাসে।

যাক বাঁচা গেলো আজ আমার জন্মদিন। সারপ্রাইজ হিসেবে একটা দলিল উপহার দিয়েছেন বুবাই আমাকে। লাটাগুড়িতে একটা কটেজ কিনেছেন উনি আমার জন্য হানিমুনে যাবো আমরা ওখানেই। সারাদিন বেশ ভালো কাটলো কিন্তু মন খারাপ হলো বিকাল বেলায়।

আমার আর উনার মামাতো বোন অয়ন্তিকার জন্মদিন এক দিনে বিকালে একটা সারপ্রাইজ পার্টি আয়োজন করা হয়েছিল। আর সেখানেই আমার জন্য ছিলো আরো একটা সারপ্রাইজ। অভি আর অয়ন্তিকার এঙ্গেজমেন্ট। অথচ আমাদের বিয়েতেই ওদের আলাপ। শিল্পপতির মেয়ে বলে বোধহয় অতো তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অভি।

বাড়ি ফিরে মনটা কিছুতেই ভালো করতে পারলাম না। শুয়ে পরলাম। উনি বললেন “তোমার মোবাইলটা দেবে একটু একটা গেমস খেলবো। দিয়ে দিলাম।” কি ধরণের মানুষ এই লোকটি কে জানে! কি ধাতুর তৈরি কে জানে? আজ উনি অভি আর আমার ঝগড়াটা দেখেছেন। অভি স্পষ্ট বলেছে, আমি বুবাইকে ঠকিয়েছি তাই ও আমাকে ঠকিয়ে কোনো ভুল করেনি।

সকাল বেলায় উঠে আরো একটা সারপ্রাইজ। অভি আয়ন্তিকাও আসলো আমাদের সাথে। দিনটা ভালো কাটলো। মানে আমি চেষ্টা করলাম সব কিছু ভুলে নতুন করে শুরু করতে। অভি বোধহয় আমাকে কোনদিন ভালোবাসে নি। ও বেশ নির্লিপ্ত। অয়ন্তিকাকে খুশি করতে ব্যাস্ত। আয়ন্তিকা হঠাৎ ঠিক করলো বাইক রেসিং করবে। আমি আপত্তি করলাম ঠিকই কিন্তু বুবাই এর ওপর জোর খাটানোর অধিকার বোধহয় আমার হয়নি এখনো। তাই বেশি জোর ফলাতে চাইলাম না। তবে মনে মনে চাইলাম একটা দিনের জন্যে হিরো হোক সবার চোখে।

কিন্তু রেসিং কোন ফল এলোনা। কারণ অভি এক্সিডেন্ট করলো। সন্ধ্যায় অয়ন্তিকা এলো সাথে এলো চাকর ভাবলারাম। জানতে পারলাম ভ্যাবলারাম আসলে অয়ন্তিকার বন্ধু রাজীব সিনহা পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা। অভির মোবাইল থেকে, আমার ছাড়াও আরো ছয় সাতটি মেয়ের আপত্তিকর ভিডিও , ছবি ডিলিট করা হয়েছে। যাদেরকে ও নিয়মিত ব্লাকমেইল করতো। অভি হয়তো বাঁচবে না। বেঁচে গেলেও আইনের হাত থেকে ওর রক্ষা নেই, কারণ ওর ব্লেকমেইলের ভয়ে আত্মাহত্যা করছে অয়ন্তিকার বান্ধবি সোনালী। ওর চলে যেতেই বুবাই একটা গোলাপ ফুল নিয়ে আমাকে উপহার দিলো। আর বললো গোলাপটা তুলতে গিয়ে সে নাকি অনেক গুলো কাটার আঘাত পেয়েছেন। সেটা দেখালো। আমি জিজ্ঞেস করলাম “আপনি আমাকে ঠিক কতটা ভালোবাসেন”

ও বললো ” তোমার জন্য আমি জীবন দিতে পারি ,আবার নিতেও পারি।”

আমার চোখে জল এসে গেলো।

গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার মোতায়েন, লাইভ বুলেট ব্যবহার না করার ঘোষণা ১৯ নভেম্বর ঘিরে নাশকতার আশঙ্কার দাবি, নিরাপত্তা জোরদার; সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৩৩ এএম
গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার মোতায়েন, লাইভ বুলেট ব্যবহার না করার ঘোষণা ১৯ নভেম্বর ঘিরে নাশকতার আশঙ্কার দাবি, নিরাপত্তা জোরদার; সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ

গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার মোতায়েন, লাইভ বুলেট ব্যবহার না করার ঘোষণা

১৯ নভেম্বর ঘিরে নাশকতার আশঙ্কার দাবি, নিরাপত্তা জোরদার; সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক | স্বদেশ ভয়েস

প্রকাশের তারিখ: ১৮ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। জেলার গুরুত্বপূর্ণ এলাকায় আট প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তবে দায়িত্ব পালনের সময় কোনো অবস্থাতেই মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করা হবে না বলে জানিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) গোপালগঞ্জের বেদগ্রামে ২৩ আনসার ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আসাদুজ্জামান গনী।

তিনি জানান, গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া এলাকায় যৌথভাবে টহল পরিচালনা করবেন আনসার সদস্যরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয় এলাকা এবং বিসিক কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করবেন তাঁরা। পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করা হবে।

এদিকে আগামী ১৯ নভেম্বর গোপালগঞ্জে বড় ধরনের নাশকতার পরিকল্পনা রয়েছে বলে জাতীয় সংসদে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার সংসদে তিনি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সাধারণ মানুষের জীবন, সম্পদ ও সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। তবে তাঁর উত্থাপিত নাশকতার আশঙ্কা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

অন্যদিকে, সাম্প্রতিক সহিংসতার পর গোপালগঞ্জ শহরের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে দ্য ডেইলি স্টার। দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খুললেও সম্ভাব্য অস্থিরতা নিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ রয়ে গেছে।

জেলা প্রশাসক জানিয়েছেন, বিজিবি, আনসার, পুলিশসহ বিভিন্ন বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

সাধারণ মানুষের প্রত্যাশা

গোপালগঞ্জের সাধারণ মানুষ চান, রাজনৈতিক মতপার্থক্য ও কর্মসূচিকে কেন্দ্র করে যেন কোনো ধরনের সহিংসতা, অগ্নিসংযোগ কিংবা জানমালের ক্ষতি না হয়। ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

স্বদেশ ভয়েসের পর্যবেক্ষণ

গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উসকানিতে যেন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে। গুজব নয়, যাচাই করা তথ্যের ভিত্তিতেই পরিস্থিতি সম্পর্কে সংবাদ প্রকাশ করা জরুরি।

স্বদেশ ভয়েস | সত্যের সন্ধানে, মানুষের পাশে।

গণপূর্তে দুর্নীতির সাম্রাজ্য: শামসুল আরেফীনের সিন্ডিকেটে জিম্মি ঠিকাদাররা, দুদকের অনুসন্ধান শুরু

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:৫৩ পিএম
গণপূর্তে দুর্নীতির সাম্রাজ্য: শামসুল আরেফীনের সিন্ডিকেটে জিম্মি ঠিকাদাররা, দুদকের অনুসন্ধান শুরু
  1. গণপূর্তে দুর্নীতির সাম্রাজ্য: শামসুল আরেফীনের সিন্ডিকেটে জিম্মি ঠিকাদাররা, দুদকের অনুসন্ধান শুরু
    <span;> ​নিজস্ব প্রতিবেদক | স্বদেশ ভয়েস
    <span;> ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬: গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) ইলেকট্রো-মেকানিক্যাল শাখার প্রকৌশলী মো. শামসুল আরেফীনের বিরুদ্ধে ঠিকাদারি নিয়ন্ত্রণ, কমিশন বাণিজ্য, বদলি-পদায়নে অনিয়ম এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ উঠেছে। ইতোমধ্যে এসব অভিযোগ আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে।
    <span;> ​সংশ্লিষ্ট সূত্র ও ভুক্তভোগী ঠিকাদারদের ভাষ্য অনুযায়ী, গণপূর্তের উন্নয়নকাজ ও বিল ছাড়ের বিভিন্ন পর্যায়ে ঠিকাদারদের কাছ থেকে নির্দিষ্ট হারে কমিশন আদায় করা হতো। দাবিমতো অর্থ না দিলে ফাইলে নানা জটিলতা তৈরি করে বিল আটকে রাখার অভিযোগ রয়েছে। একাধিক ঠিকাদার দাবি করেছেন, কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে অর্থ নেওয়া হতো। এ সময় “উপরের লোকজন ঠিক আছে, শুধু টাকা দাও”—এমন কথা বলে চাপ প্রয়োগ করা হতো বলেও অভিযোগ উঠেছে, যদিও অনেক ক্ষেত্রে কাজ বা টাকা—কোনোটিই মেলেনি বলে ভুক্তভোগীদের দাবি।
    <span;> ​এ ছাড়া বদলি ও পদায়নের ক্ষেত্রেও প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে প্রকৌশলী শামসুল আরেফীনের বিরুদ্ধে। কুমিল্লায় বদলির দেড় বছরের মাথায় তার ঢাকায় প্রত্যাবর্তন এবং নতুন পরিচয়ে সক্রিয় থাকা নিয়ে দপ্তরের ভেতরে-বাইরে নানা প্রশ্ন উঠেছে। পাশাপাশি তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের বিষয়টিও অনুসন্ধানের আওতায় এসেছে।
    <span;> ​অভিযোগের বিষয়ে দুদক সংশ্লিষ্ট নথিপত্র যাচাই ও প্রাথমিক অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে। সংস্থাটি জানিয়েছে, অনুসন্ধানে প্রাপ্ত তথ্য-প্রমাণ ও আর্থিক লেনদেন যাচাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রাথমিক অনুসন্ধান শুরু হওয়া মানেই অভিযোগ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়া নয় বলে সংশ্লিষ্ট মহল উল্লেখ করেছে।
    <span;> ​গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী জানিয়েছেন, কোনো ব্যক্তিগত অনিয়ম বা দুর্নীতির দায় অধিদপ্তর নেবে না এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে তারা বদ্ধপরিকর। উত্থাপিত অভিযোগ ও বদলি-সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা হবে এবং দুদকের তদন্তে প্রয়োজনীয় সব দাপ্তরিক সহযোগিতা দেওয়া হবে বলেও তিনি জানান।

    <span;> ​এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, সরকারি প্রকৌশল বিভাগে সিন্ডিকেট ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উদ্বেগজনক। দুদকের অনুসন্ধান নিরপেক্ষভাবে এগিয়ে নেওয়া এবং অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে তাসিফ খায়ের রুবেলকে চান এলাকাবাসী।

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:০৫ পিএম
বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে তাসিফ খায়ের রুবেলকে চান এলাকাবাসী।

বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে তাসিফ খায়ের রুবেলকে চান এলাকাবাসী

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে তাসিফ খায়ের রুবেলকে দেখতে চান এলাকাবাসীর একটি অংশ। তাঁকে ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে বলে জানা গেছে।

রাজনৈতিক অঙ্গনে ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে পথচলা শুরু করেন তাসিফ খায়ের রুবেল। বর্তমানে তিনি বসুরহাট পৌরসভা বিএনপির একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় হামলা ও মামলার শিকার হওয়ার অভিজ্ঞতা রয়েছে বলে তাঁর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন।

স্থানীয়ভাবে রুবেল একজন শিক্ষিত, ভদ্র ও তরুণ সমাজসেবক হিসেবে পরিচিত। এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখা এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তাঁকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে বলে স্থানীয়দের ভাষ্য।

এলাকাবাসীর প্রত্যাশা, জনপ্রতিনিধি হিসেবে তরুণ ও শিক্ষিত নেতৃত্বের অংশগ্রহণ বাড়লে ওয়ার্ডের নাগরিক সমস্যা, রাস্তাঘাটের উন্নয়ন, পরিচ্ছন্নতা, পানি নিষ্কাশন এবং সাধারণ মানুষের নাগরিক সেবা নিয়ে নতুনভাবে কাজ করার সুযোগ তৈরি হবে।

স্থানীয়দের একটি অংশ মনে করেন, ৭ নম্বর ওয়ার্ডের উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে তরুণ নেতৃত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁদের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তাসিফ খায়ের রুবেল।

তবে কাউন্সিলর পদে তাঁর আনুষ্ঠানিক প্রার্থিতা বা দলীয় মনোনয়নের বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

দুদকেই ৮ হাজার ফাইলের পাহাড়! দুর্নীতি দমনের প্রতিষ্ঠানের ভেতরেই জবাবদিহির প্রশ্ন

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১০:২৯ পিএম
দুদকেই ৮ হাজার ফাইলের পাহাড়! দুর্নীতি দমনের প্রতিষ্ঠানের ভেতরেই জবাবদিহির প্রশ্ন

স্বদেশ ভয়েস | বিশেষ অনুসন্ধান

দুদকেই ৮ হাজার ফাইলের পাহাড়! দুর্নীতি দমনের প্রতিষ্ঠানের ভেতরেই জবাবদিহির প্রশ্ন

চেয়ারম্যান-কমিশনারদের টেবিলে হাজারের বেশি নথি, ৩ হাজার মামলার তদন্ত ও ৫ হাজার অভিযোগের অনুসন্ধান; দুদকের কর্মকর্তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | স্বদেশ ভয়েস

দুর্নীতি দমনের দায়িত্ব যে প্রতিষ্ঠানের, সেই দুর্নীতি দমন কমিশনেই (দুদক) জমেছে প্রায় ৮ হাজার মামলা ও অনুসন্ধানের নথি। এর মধ্যে প্রায় ৩ হাজার মামলার তদন্ত এবং ৫ হাজার অভিযোগের অনুসন্ধান চলমান। এসবের বাইরে আদালতে বিচারাধীন রয়েছে আরও প্রায় ৪ হাজার মামলা। বিপুলসংখ্যক নথির জট, তদন্তের দীর্ঘসূত্রতা এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ—সব মিলিয়ে দুদকের কার্যকারিতা ও জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

দুদকের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এত বিপুলসংখ্যক নথি জমে থাকা কেবল প্রশাসনিক সমস্যা নয়; এটি দুর্নীতি দমনের সামগ্রিক সক্ষমতা নিয়েও উদ্বেগ তৈরি করছে।

কমিশনের টেবিলেই এক হাজারের বেশি নথি

প্রাপ্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দুদফাইল ফটোফfকের বর্তমান চেয়ারম্যান ও দুই কমিশনারের টেবিলে এক হাজারের বেশি নথি জমে রয়েছে। এর মধ্যে চেয়ারম্যানের কাছে আগের কমিশনের সিদ্ধান্ত না নেওয়া প্রায় ৩০০টি নথি, অনুসন্ধানের দায়িত্বে থাকা কমিশনারের কাছে প্রায় ৫০০টি এবং তদন্তের দায়িত্বে থাকা কমিশনারের কাছে প্রায় ২৫০টি নথি রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, প্রায় ছয় মাস কমিশন না থাকায় দুদকের কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছিল। ওই সময় বিপুলসংখ্যক নথি জমে যায়। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পরও সেই জট পুরোপুরি কাটেনি।

প্রশ্ন হচ্ছে, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্তে দীর্ঘসূত্রতা তৈরি হলে তার দায় কে নেবে? দীর্ঘদিন ফাইল আটকে থাকার কারণে কোনো অভিযুক্ত ব্যক্তি সুবিধা পাচ্ছেন কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

দুদকের কর্মকর্তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ!

দুদকের কার্যক্রম নিয়ে উদ্বেগের পাশাপাশি প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ জবাবদিহি নিয়েও প্রশ্ন তুলেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তাঁর বক্তব্য অনুযায়ী, দুদকের কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতার ঘাটতি রয়েছে। এমনকি সংস্থাটির কিছু কর্মকর্তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর তিনি গুরুত্ব দিয়েছেন।

তিনি আরও বলেছেন, ছোটখাটো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে বড় দুর্নীতিবাজ ও প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

অর্থাৎ দুর্নীতি দমন করতে হলে দুদককে নিজেদের ভেতরের অনিয়মের বিরুদ্ধেও কঠোর হতে হবে। অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।

দুই মাসে ১৩৯ মামলা, জব্দ ও অবরুদ্ধ শত শত কোটি টাকার সম্পদ

দুদকের পরিসংখ্যান অনুযায়ী, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে মোট ১৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

সেপ্টেম্বর মাসে ৫৪টি মামলায় ২৯৩ জনকে আসামি করা হয়। একই মাসে ২২টি অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয় এবং ২০৬টি নতুন অভিযোগের অনুসন্ধান শুরু হয়।

অক্টোবর মাসে ৮৫টি মামলায় ১৬৯ জনকে আসামি করা হয়। এ সময় ২৫টি অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয় এবং নতুন করে ৬৭টি অভিযোগের অনুসন্ধান শুরু হয়।

সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার ক্ষেত্রেও দুদকের কার্যক্রমের পরিসংখ্যান রয়েছে।

সেপ্টেম্বর মাসে প্রায় ৬৮ কোটি ৮০ লাখ টাকার সম্পদ জব্দ এবং ৮০৮ কোটি টাকার বেশি সম্পদ অবরুদ্ধ করা হয়। অক্টোবর মাসে প্রায় ২ কোটি ৮৫ লাখ টাকার সম্পদ জব্দ এবং ১৬৭ কোটি টাকার বেশি সম্পদ অবরুদ্ধ করা হয়।

তবে মামলা দায়ের ও সম্পদ অবরুদ্ধ করার পাশাপাশি এসব মামলার চূড়ান্ত নিষ্পত্তি এবং আদালতে অপরাধ প্রমাণের বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ।

প্রভাবশালীদের বিরুদ্ধে তদন্ত কতদূর?

দেশের শীর্ষ পর্যায়ের ১০টি শিল্পগোষ্ঠীর অবৈধ সম্পদ অর্জন, কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যৌথ কার্যক্রমের তথ্যও সামনে এসেছে।

এর মধ্যে ছয়টি শিল্পগোষ্ঠীর তদন্তে নেতৃত্ব দিচ্ছে দুদক এবং চারটির নেতৃত্বে রয়েছে সিআইডি।

এ ধরনের বড় আর্থিক অনিয়মের তদন্তে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা অত্যন্ত জরুরি। কারণ, প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি সম্পর্কে জনগণ জানতে না পারলে প্রতিষ্ঠানটির ওপর আস্থার সংকট তৈরি হতে পারে।

দুদকের কাছে স্বদেশ ভয়েসের প্রশ্ন

১. প্রায় ৮ হাজার মামলা ও অনুসন্ধানের নথি দ্রুত নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা কত?

২. দুদকের কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তে কী পদক্ষেপ নেওয়া হয়েছে?

৩. দীর্ঘদিন ধরে ঝুলে থাকা গুরুত্বপূর্ণ মামলাগুলোর অগ্রগতি জনসমক্ষে প্রকাশ করা হবে কি?

৪. রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবের ঊর্ধ্বে উঠে বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে কি?

৫. তদন্তে গাফিলতি বা ইচ্ছাকৃত দীর্ঘসূত্রতার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে?

দুর্নীতি দমন করবে যারা, তাদের জবাবদিহি নিশ্চিত করবে কে?

দুদক জনগণের প্রত্যাশার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এখানে কোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব কিংবা দায়িত্বে অবহেলার সুযোগ থাকা উচিত নয়।

৮ হাজার নথির পাহাড় কেবল ফাইলের সংখ্যা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে রাষ্ট্রের অর্থ, জনগণের অধিকার এবং দুর্নীতির বিরুদ্ধে ন্যায়বিচারের প্রত্যাশা।

দুদককে এখন প্রমাণ করতে হবে, তারা শুধু অন্যের দুর্নীতি অনুসন্ধানেই নয়, নিজেদের প্রতিষ্ঠানের ভেতরে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তেও সমান কঠোর।

স্বদেশ ভয়েসের প্রশ্ন—দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের দায়িত্ব যাদের হাতে, তাদের জবাবদিহি নিশ্চিত করার দায়িত্ব কার?

তথ্যসূত্র: প্রথম আলোতে প্রকাশিত দুদকের নথি, পরিসংখ্যান ও টিআইবির নির্বাহী পরিচালকের বক্তব্য। সংশ্লিষ্ট অভিযোগগুলো তদন্তসাপেক্ষ।

×